রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার এর সাথে হাতিমারা স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী সৌজন্য সাক্ষাৎ জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন করলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা সদরের বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে গিয়ে সে সকল অফিসের সার্বিক খোঁজখবর নেন ও দিকনির্দেশনা দেন। সেসময় সংশ্লিষ্ট দফতর প্রধানরা নতুন সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী, কৃষি, মৎস্য, সমাজসেবা, মহিলা বিষয়ক, শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এ সময় ইউএনও জেবুন নাহার, ইউএইচ এন্ড এফপিও ডা. শফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের প্রধানগণ, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, মাওলানা কামরুজ্জামান, অধ্যাপক ইউনুস আলী বাবু, অধ্যক্ষ আহম্মেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর