মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ মার্চের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন গাকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত দেশের তারুণ্যকে সোনালী ইতিহাস শিখাতে হবে,  গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনটিএফ এর দোয়া ও আলোচনা সভায় —- ডা.মাজহার আমিরাতে মহান ভাষা দিবস উদযাপিত কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত: ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধায় সিক্ত কেন্দ্রীয় শহীদ মিনার সুন্দরবনের হনুমান এখন সাতক্ষীরার বসতবাড়ীর মেহমান

৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন— মো. আব্দস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী ও নারায়ণগঞ্জে সিটি করপোরেশনে মো. শাখাওয়াত হোসেন ও গাজীপুরে সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকরা সিটি করোপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর