রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি:  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে ইতিহাস রচনা করেছে, তা বিশ্বসভায় অনন্য দৃষ্টান্ত। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস। মাতৃভাষার সঠিক চর্চা, গবেষণা ও প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন,উপজেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদ আলী এবং গীতা পাঠ করেন উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানজুড়ে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা, আবেগ ও জাতীয় চেতনার বহিঃপ্রকাশ লক্ষ করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর