সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬ ভিজিটর
সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ লাখ ৫ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি ভঙ্গ হয়েছে ১৪৪ টি। আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজের দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গত ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিধি ভঙ্গে মামলা হয়েছে ৯৪ টি। নির্বাচনে ৩ শ’ আসনের মধ্যে মাত্র ১২৮ টি আসনে মাত্র ১৪৪ টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থি কাজ করবো না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে।

তিনি আরো বলেন, আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি? থাকার কারণ হচ্ছে, মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন।

সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ, পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন।

মুখ্য হচ্ছে মাঠেঘাটে আমার পরিবেশটা কি। মাঠেঘাটের পরিবেশটা আমরা বলব যে এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর