বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

এবার রমজানে কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, এবারের রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে।

রোববার (২৫ জানুয়ারি) আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।

আমদানির কথা উল্লেখ করে তিনি বলেন, গতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরে অযাচিত কাজ হয়েছে বিগত সরকারের সময়ে। পদ্মা সেতু হওয়াতে জিডিপি কমেছে, বাড়ার পরিবর্তে। খরচ কমাতে অনেক কিছু কার্টেল করেছি।

এসময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের জন্য সরকার কোনো প্রকল্প নিয়েছে কী না জানতে চাইলে তা জানেন না বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর