সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ ভিজিটর
বাফুফে ভবন পরিদর্শনকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আরো অনিশ্চিত হয়ে পড়েছে। অন্তত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় সেটাই স্পষ্ট হয়েছে।

সোমবার বাফুফে ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি এক চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে। সেখানে তিনটি বিষয় আছে।

আসিফ নজরুল বলেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাড়বে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা। বাকি দুইটি কারণ হলো সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন ঘনিয়ে এলে বাড়বে নিরাপত্তা শঙ্কা। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে জানানো এই তিন শঙ্কার কারণে বাংলাদেশ দলের ভারতে খেলা হবে না।

তিনি বলেন, ‘আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে উনারা যদি বাংলাদেশের জাতীয় পতক জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পড়ে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর