মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে ৫ জানুয়ারি বিকেলে ইসিতে গিয়ে আপিল জমা দেন তিনি।

৯ জানুয়ারি পর্যন্ত ছিল আপিল দাখিলের শেষ সময়। আজ ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য জানান।

শুনানির সময়সূচি

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো; ১০ জানুয়ারি ০১-৭০, ১১ জানুয়ারি ৭১-১৪০, ১২ জানুয়ারি ১৪১-২১০, ১৩ জানুয়ারি ২১১-২৮০, ১৪ জানুয়ারি ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ হতে অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি বিতরণ

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর