মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

পুরান ঢাকাকে বাসযোগ্য করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাজউক চেয়ারম্যানের

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশাবহির্ভূত নির্মাণসহ বিভিন্ন ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, “পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়; নতুন প্রজন্মের জন্য একটি তিলোত্তমা ও নিরাপদ শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বাড়ি নির্মাণই শেষ কথা নয়; অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখা জরুরি।” ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পুরোনো ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ঢাকা সমিতির মহাসচিব আলহাজ আবু মোতালেব, রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর