সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাকৃবি ভিসির গভীর শোকবার্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপসহীন নেত্রীর এ মহাপ্রয়ানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “আজ আমরা এমন সংবাদে স্তব্ধ ও ব্যথিত হয়ে পড়েছি, যা দেশের গণমানুষের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্র সৈনিক, দেশপ্রেমিক ও সময়ের একজন অদম্য নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান  ছাপ রেখেছে।” ভাইস-চ্যান্সেলর আরো বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ছিল আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিকতার মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগশীল নেতৃত্ব দেশের গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে।’’ শোকবার্তা প্রেরণ শেষে মরহুমার আত্মার চির শান্তি কামনার্থে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর