রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়াল সরকার দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা

গুলশানের বাসভবনে তারেক রহমান, দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের স্বাগত জানান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৩ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তার গাড়ি বহর এসে পৌঁছায়। এ সময় গুলশান ২ নম্বর থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।

লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তারপর গাড়ি বহর নিয়ে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনাস্থলে যান তিনি। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। এরপর গুলশানের বাসভবনে আসেন তিনি। বিমানবন্দর থেকে পথে পথে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিন সকাল থেকে তারেক রহমানের গুলশানের সামনের সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করেন বিএনপি নেতাকর্মীরা। থেমে থেমে তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে, তারেক রহমানের বাসভবনে সামনে সড়ক এদিন সকাল থেকে বন্ধ করে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ১টার দিকে তারেক রহমানের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসা তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনে আসেন। পরে তারেক রহমান পরিবারের লাগেজ ও মালামালও আনা হয় বাসভবেনে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর