শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শুরু হলো দুই দিনব্যাপী “রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্দেশ্য হলো রিজেনারেটিভ কৃষি ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈশ্বিক রোডম্যাপ  তৈরি করা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে  প্রথম দিন উদ্বোধনী ও টেকনিক্যাল অধিবেশন  অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের এগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন ম্যান।  এ সম্মেলনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, রেজিস্ট্রেশনকারী শিক্ষক-শিক্ষার্থী, বিদেশি বিজ্ঞানী, বিশেষত পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া থেকে আগত গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারী-বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ ১,২০০ নিবন্ধিত গবেষণবৃন্দ মিলিত হন।   জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের  সূচনা হয়। এরপর সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ  স্বাগত বক্তব্য প্রদান করেন।  পরে উন্মোচন করা হয় সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট বই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুর এর প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই। তিনি রিজেনারেটিভ কৃষিব্যবস্থার বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নির্মাণে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। পরে বিশেষ অতিথি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে টেকসই খাদ্য ব্যবস্থার জন্য দেশ-বিদেশের গবেষকদের পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত বিনিময় ও সম্মিলিত কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরেন। এ সময় সভাপতির সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। তাই এ সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের আয়োজন নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের এক অনন্য সেতুবন্ধন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে সম্মিলিত প্রয়াসই একটি টেকসই, ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে পারে।”  পরে ড. নাসিম যাতই পাকিস্তানের পক্ষ থেকে অতিথিবৃন্দদের ভালোবাসার প্রতীক হিসেবে সম্মাননা চাদর পরিয়ে দেন। এ সম্মেলন উপলক্ষে দেশের খ্যাতনামা সরকারি-বেসরকারি ও কোম্পানীসমূহ স্টলে পণ্য সাজিয়ে তাদেঁর ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি তুলে ধরেন।  টেকনিক্যাল সেশনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি করে অগ্রগামী গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে খাদ্য উৎপাদনের স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রিজেনারেটিভ ফার্মিং, ডিজিটাল এগ্রিকালচারসহ সমসাময়িক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে আরো ১০ টি থিমেটিক এরিয়ায় ১০টি  প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ওরাল ফ্ল্যাশ, পোস্টার  প্রেজেন্টেশন, র‌্যাপোর্টাস সামারি প্রভৃতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর