শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনাও নেই: প্রেস সচিব

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ ভিজিটর
প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং রাজনীতিতে যুক্ত হওয়ারও কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান।

তিনি লেখেন, অনেকে জানতে চাইছেন: আমি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না এবং রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও নেই।

সাম্প্রতিক সময়ে নানা মহলে গুঞ্জন চলছিল যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে সেই জল্পনায় ইতি টেনে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এবং রাজনীতিতে যুক্ত হওয়ারও কোনো পরিকল্পনা নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর