মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ সহায়তা করা হবে: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এই উদ্বেগ ও সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছে, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটেকড়াইল বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে বস্তির প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর