মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। আর, পূর্বপরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে থেকে সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী নিজ পিস্তল দিয়ে সিনহাকে গুলি করেন। এ গুলির আঘাতে সিনহার মৃত্যু হয়েছে বলে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে।

মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে ২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

রোববার, ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে-মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর