সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

কৃষি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও আবেদনের নির্দেশিকা প্রকাশ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভূক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি (শনিবার) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ২৫ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত। কৃষি গুচ্ছের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট ( https://acas.edu.bd ) এর মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি প্রদান সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি উল্লিখিত ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। আবেদন ও ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে ই-মেইলে ( support@acas.edu.bd ) যোগাযোগ করতে হবে।
এবারের কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর