মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হলেন তরুণ শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : মানবাধিকার সংগঠন ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন খ‍্যাতিমান তরুণ শিল্প উদ্যোক্তা,সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব সালাউদ্দিন চৌধুরী। পাশাপাশি সংগঠনটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী মাকসুদা চৌধুরী মিশা।

সম্প্রতি রাজধানীর গুলশানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্ব অর্পণ করেন সংগঠনটির সভাপতি ও মানবাধিকার সংগঠক নুরুল ইসলাম ছত্তার।এসময় সংগঠনটির সহ-সভাপতি ফাইজুন নাহার আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আনোয়ার হোসেন ও আবুল হাসনাত, সংগঠনটির সেক্রেটারি মিসবাহ উদ্দিন রুমি।

চৌধুরী দম্পতি সুনামের সহিত বিভিন্ন ব‍্যবসা পরিচালনাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এই সংগঠনটির মাধ্যমে দেশের সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা আরও মানবিক উন্নয়নমূলক কাজসহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে জানান।

সংগঠনটির সভাপতি ছত্তার তার দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক অংগনে সুনামের সহিত নেতৃত্ব প্রদান করেছেন।

আগামীতে সোশ্যাল ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণ,শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন,দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করবে বলে বক্তারা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর