মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্না লিল্লাহ: ইসি তাহমিদা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৯ ভিজিটর
ইসি তাহমিদা

স্টাফ রিপোর্টার: সংলাপে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমেদ বলেছেন, ‘অক্ষমতা আমাদের নয়, আপনারা অসহযোগিতা করলে সেটাই অক্ষমতা। সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্না লিল্লাহ।’

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে।

ইসি তাহমিদা আহমেদ আরও বলেন, ‘নির্বাচনটা আসলে কার? নির্বাচন কি নির্বাচন কমিশনের? আমি উত্তর চাই। নির্বাচনটা কি নির্বাচন কমিশনের বিষয় নাকি এটা জাতির বিষয়? এটা জাতির বিষয়। গোটা জাতির বিষয়। কাজেই হ্যাঁ আমরা পরিচালনা করব। তো আমরা কি শুধু একা একা করতে পারব? আপনারা (রাজনৈতিক দল) যদি সহযোগিতা না করেন, অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। এই ৫৪ বছরের মধ্যে আমরা সবাই জানি যে আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ। তাই নয় কি? খুবই খারাপ। তো এই খারাপ আইনশৃঙ্খলার মধ্যেও কিন্তু আমরা একটা ভালো পূজা অনুষ্ঠান করতে পেরেছি। পূজা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? বা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? উঠে নাই। কাজেই গোটা জাতি যে বিষয়টা চায় সেটা হয়। তো আমাদের সঙ্গে যদি গোটা জাতি থাকে তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ এবং আপনাদের সহযোগিতা সর্বাগ্রে লাগবেই লাগবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর