মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপিকে বদলি

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো.ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো.ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে,পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো.মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়,ডিএমপির মো.মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়,হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার,ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর