মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

আচরণবিধি চূড়ান্ত হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ ভিজিটর
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফ করেন সিনিয়র সচিব আখতার আহমেদ

স্টাফ রিপোর্টার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালা চূড়ান্ত হলে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে- এমন প্রশ্নে জবাবে আখতার আহমেদ বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণবিধিমালাটা… প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময় ঠিক করে নেবো। এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।

পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসছি। সেটা হচ্ছে যে, আপনারা জানেন আমাদের প্রবাসী ভোটার অ্যাপটা (পোস্টাল ভোট বিডি) যে লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর, সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে আমরা করবো ১৮ নভেম্বর।

তিনি বলেন, মূল কারণ দুটো। একটা হচ্ছে ১৬ নভেম্বর রোববার। রোববারতো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা ১৮ নভেম্বর করলে ভালো হয়। এর সঙ্গে আরও একটা জিনিস আছে যে ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবো। সেটার জন্য এই পরিবর্তনটা।

অনলাইনে নিবন্ধনের পর এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলবে। এক্ষেত্রে প্রবাসী, ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর