সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মামদানির জয়ে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯১ ভিজিটর
জোহরান মামদানি/ ছবি: এএফপি (ফাইল)

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্কবাসী। সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

৩৪ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।

নির্বাচনে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

এর আগে নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি। একই সঙ্গে পুরোনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বারপ্রান্তে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে মুখিয়ে আছি।

 

সূত্র: আল-জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর