মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘নদীর দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে, আর নদীও ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে।’

গাজীপুরের কাপাসিয়ায় শনিবার (২৫ অক্টোবর) নদীপ্রেমীদের আয়োজনে গল্প, আড্ডায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ইটভাটার লাইসেন্স দেওয়ার সময় আইন অনুযায়ী মাটির উৎস কি বলতে হয়, তখন অনেকেই বলে পতিত জমি। বাংলাদেশে এত পতিত জমি কোথায়? উল্লেখ করে দিতে হবে আমি অমুক জায়গা থেকে এতটুকু মাটি নেব। ইউএনওরা অনকে সময় বলেন যে মাটি কাটা বন্ধ করতে গিয়ে হামলার স্বীকার হতে হয়। তো আমি বলব মাটি কাটার শ্রমিক না ধরে হোতাদের ধরেন। দু-একটা এরকম করলেই মাটি কাটা বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়—নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই সম্ভব শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা। নদী দূষণকারীদের একজন একজন করে ধরে ধরে ব্যবস্থা নেবেন? নাকি নদী যারা দূষণ করে তাদেরকে একটা সেন্ট্রালি ইটিপির আওতায় আনবেন? নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দিবেন? এই সবগুলা অপশন নিয়েই আমাদেরকে কাজ করতে হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ঘাট থেকে নদীপ্রেমীরা একটি জাহাজ নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মোহনায় জেগে ওঠা ধাঁধার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পরিবেশকর্মীদের এ যাত্রা শুরু হয়।

নদী পথে জাহাজে নদী নিয়ে গল্প, আড্ডা, মতবিনিময়, নদী নিয়ে মুক্তচিন্তা এবং নদী নিয়ে বিভিন্ন রকমের গান ও ছবি অঙ্কনের মধ্যেদিয়ে আনন্দঘণ দিন পার করেছেন অংশগ্রহণকারীরা। তাদের চূড়ান্ত গন্তব্য ধাঁধার চর পৌঁছে চারপাশে নদীঘেরা সবুজ প্রকৃতি সবাইকে বিমোহিত করে। নদী ও প্রকৃতি রক্ষায় তাদের মধ্যে গড়ে ওঠে ঐক্যের অঙ্গীকার।

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর