শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

আর রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আর রাস্তায় নয়, সব রাজনৈতিক কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল এ আহ্বান জানান। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের মাল্টিপারপাস হলে সম্মেলনটি হয়।

বিএনপি মহাসচিব জানান, আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে এক বছরের মধ্যে ঠিক করে ফেলা কারও পক্ষেই সম্ভব নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে একটি আবাধ-সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আসবে সেই সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নজর দিতে হবে। সব কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। এটি না করলে সংসদীয় গণতন্ত্র কাজ করবে না। পৃথিবীর যেসব দেশে সংসদীয় গণতন্ত্র সফল হয়েছে সবগুলোতে কিন্তু সংসদ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু। রাস্তা থেকে উঠে চলে আসতে হবে সংসদে। আর কত দিন রাস্তায় থাকবেন? ৫০ বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে, এই জুলাই জাতীয় সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটি সংস্কৃতিতে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই যেভাবে ছোটখাট ভিন্নতা-দূরত্ব দূর করে সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন সেভাবে আমাদের দূরত্বকে দূর করে নির্বাচনটিকে একটি সত্যিকার অর্থে অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। অর্থাৎ একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, তারা আমাদের সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন এবং সেই সংসদ হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এভাবে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সেখানে সব শ্রেণির দাবি-দাওয়া পূরণ হবে, স্বীকৃত হবে।

জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটি সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা। তবে এ দিন অনুষ্ঠান এলাকায় পুলিশ এবং ছাত্রদের মধ্যে সহিংসতার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এসময় এ ধরনের ঘটনাগুলো গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, কারণ এটি অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার এখন পর্যন্ত যতগুলো কাজ করেছে তারা ভালো করার চেষ্টা করেছে। আমরা যে যতই বলি, এক বছরের মধ্যে সব জঞ্জাল শেষ করে ফেলা সম্ভব নয়।

সম্মেলনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

মঞ্জুরুলের সভাপতিত্বে ও হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর