মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না, জানা যাবে মঙ্গলবার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ ভিজিটর
সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

স্টাফ রিপোর্টার: হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে মঙ্গলবার (১৪ অক্টোবর)। এদিন সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ সময় পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর নিবন্ধন বন্ধ রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী, সময় একটু বাড়তে পারে যদি ওনারা অ্যালাও করেন। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করবো।

খালিদ হোসেন বলেন, সময় বাড়বে কি না সেটি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারবো।

তিনি আরও বলেন, আমরা হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, আজ বিকেল ৫টার মধ্যে জানাতে হবে- অপেক্ষমাণ হজযাত্রী আর কতজন আছেন, যারা নিবন্ধনের জন্য সিস্টেমে ইনপুট দিতে পারেননি। এ তথ্য আমরা আজ বিকেলের মধ্যে পেলে আগামীকালের মিটিংয়ে বলবো যে এতজন হজযাত্রী নিবন্ধনের অপেক্ষায়।

এবার হজে যেতে সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যতজন হবে ততজনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এটা নিবন্ধনের ওপর নির্ভর করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর