শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

নভেম্বরে গণভোট চেয়ে ইসির কাছে জামায়াতের প্রস্তাব

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ ভিজিটর
জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের। ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের আগে অর্থাৎ নভেম্বর মাসে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটি নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাবও দিয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আব্দুল্লাহ তাহের বলেন, আমরা বলেছি গণভোট আলাদা হতে হবে। কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে, আমাদের কতগুলো রিফর্মস আছে। এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার ওপর মত গ্রহণ করা উচিত। এটা আমরা জোর করেই বলেছি। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি। জামায়াত নভেম্বরে গণভোট চায়। আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটি ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসঙ্গে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে। সবার মাথা কাজ করবে দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের বেলা দখল হয়ে যাবে একটার সঙ্গে আরেকটার ভাগ্য অন্যভাবে জড়িত হয়ে যাবে। কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটা স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না। কিন্তু দুটি একেবারে ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর এজন্য সবার জন্যই একটা রিফর্ম জরুরি।

তিনি আরও বলেন, যেহেতু ন্যাচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকে বলেছি, কমিশনকে বলেছি। ইলেকশন কমিশন আজ আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর