মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

চাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮১ ভিজিটর
চাকসু ভবন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আগ্রহ রয়েছে। উক্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আপনার আন্তরিক সহযোগিতা দরকার।

এমতাবস্থায় আসন্ন চাকসু নির্বাচন- ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে সন্দেহজনক বলে মনে করলে তল্লাশি করতে পারে।’

এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর