শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২০ ভিজিটর
শহিদুল আলম। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। ইসরায়েলের কারাগারে আটক থাকা এই মানবাধিকারকর্মীকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এদিকে, ইসরায়েলের জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযান আটকের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ইউরোপের দেশ ইতালি, গ্রিস, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং তুরস্ক ছাড়াও বিক্ষোভ শুরু হয়েছে মালয়েশিয়া, আর্জেন্টিনা ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশে। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজার উদ্দেশে যাওয়া সহায়তা নৌবহর (সুমুদ ফ্লোটিলা) আটককে দস্যুতা বলে আখ্যায়িত করেছেন।

একে পার্টির এক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান প্রমাণ করে যে, গাজায় গণহত্যার দায় লুকাতে ইসরায়েলের দমনযন্ত্র পাগল হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর