শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করলেন বেগম খালেদা জিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি সমাধি প্রাঙ্গণের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন তিনি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে রাত ১১টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করে গুলশানের ফিরোজা ভিলায় ফিরে যান।

এরআগে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে রাত ১১টার কিছুক্ষণ আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম খালেদা জিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর