সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজার যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ইতিবাচক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৮ ভিজিটর
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

গাজা যুদ্ধের অবসান ও মানবিক সহায়তা প্রবাহ পুনরায় চালুর পথ তৈরি করতে এই আলোচনা একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-কাহেরা নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, প্রথম দিনের বৈঠক গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল শার্ম আল-শেখে পৌঁছায় বলে জানা গেছে। পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠককে গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয় বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আলোচনার মূল লক্ষ্য মাঠপর্যায়ে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকর করা যায়। সম্ভাব্য চুক্তি অনুযায়ী, গাজায় আটক থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েল তার কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনায় হামাস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে। আমরা ভালো অগ্রগতি করছি।

যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা, যেমন হামাসকে নিরস্ত্র করার শর্ত থাকছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করবো না। তবে আমার মনে হয়, আমরা বেশ ভালো অগ্রগতি করছি।

তিনি আরও বলেন, এটা এমন এক চুক্তি যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমি সত্যিই মনে করি, আমরা এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর