সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১০ ভিজিটর

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আজ সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিমসহ ৭-৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তামিমের ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই তামিম সরে দাঁড়ালেন হঠাৎ করে।

তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর