মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্র ও সরকারপ্রধান অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় রাজনৈতিক সমর্থন জোগানো, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার ইস্যুসহ সংকটের মূল কারণগুলোর সমাধান খোঁজা।

সম্মেলনে রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং একটি বিস্তৃত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে। প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে তুরস্ক। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে কুয়েত।

সম্মেলনের আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউএন ওয়েব টিভি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর