শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ-বিদেশী ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্নস্থানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয় তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের তরুন সমাজ তাদের ক্ষমা করবে না।

এ্যাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সর্ব্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কিভাবে পূর্ণগঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি। আমি আশাবাদী এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর