মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

পূজার অনুষ্ঠান উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রাজধানীর বারিধারা ডিওএইচএস এ পূজার অনুষ্ঠান উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস এবং সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ এর আমন্ত্রণে দূর্গা পূজার ষষ্ঠমীর উদ্বোধনীতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সবার সাথে মতবিনিময় করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি এবং ইবিএফসিআইয়ের পরিচালক মাকসুদা চৌধুরী সহ বিশিষ্টজন ও অসংখ্য দর্শনার্থী ।


এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার সর্বোচ্চ নিরাপত্তায় ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। পূজা উদযাপন কমিটির সদস্য সঞ্জয় কুমার সাহা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। সকল ধর্মের মানুষের উপস্থিতিতে পূজা অনুষ্ঠানটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির স্থাপন করে ।

আমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সর্বোচ্চ নিরাপত্তায় ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন হচ্ছে বলে উপদেষ্টা জানান।

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী শিল্পের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বেশ কিছু বিষয় তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর পাঁচ মাস টানা শিল্পের ও জনকল্যাণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেচ্ছাসেবক হিসেবে কাজ করায় সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর