বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ ভিজিটর

গোলাম মোস্তফা খান :  বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে শনিবার (২৭সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন দুই জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এ বছর গবেষণা ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়াড পেয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান ও সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা কিংবদন্তি পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

উপস্থিত অতিথিরা জানান, নদী রক্ষার আন্দোলনকে গতিশীল ও প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনায় বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। নদী রক্ষা ছাড়া এ দেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও সংস্কৃতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদী দূষণ, দখল ও অব্যবস্থাপনা প্রতিরোধে সরকার, নীতি নির্ধারক, সুশীল সমাজ ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর