বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী: মোবাইল হেলথকেয়ার প্রোগ্রাম চালু করল স্কয়ার গ্রুপ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শীর্ষক মোবাইল হেলথকেয়ার উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নতুন এ উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। অনুষ্ঠানে স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কয়ার গ্রুপের এ উদ্যোগ দেশের অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। এর সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এ স্বপ্নের ধারাবাহিকতায় এ উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’, যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রতীক।

এ উদ্যোগ প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারো জন্য বিশেষ সুবিধা নয়, এটি সবার মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী মানুষদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এ উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।

তপন চৌধুরী বলেন, ‘স্যামসান এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে একটি মোবাইল হাসপাতাল উদ্বোধন করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষ স্যামসন এইচ চৌধুরীর নাম শুনেছেন। আমরা যারা এ বৃহত্তর পরিবারের সন্তান, আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই তার চিন্তাধারা প্রতিফলিত হয়। আমাদের সব প্রতিষ্ঠানেই তার আদর্শ ও চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে।’

স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবার গাড়িটি মুভ করবে। বিশেষ করে ঢাকা ও তার আশপাশের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে। এছাড়া শিল্পাঞ্চলগুলোয়, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। এছাড়া নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নারী চিকিৎসকরা কাজ করবেন। এসবই একটি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর