সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

আবুধাবিতে গাউছিয়া কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ ভিজিটর

আরব আমিরাত থেকে মোহাম্মদ হাসীব: গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আবুধাবীর খানকাহ-এ- কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া প্রাঙনে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন ও সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ ইয়াকুব আলকাদেরীর যৌথ সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর আবুধাবি শাখার সভাপতি মোঃ আসলাম উদ্দিন হাশেম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওমর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুব, সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু শাহেদ আরজু, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মুসা,বুহত্তর মোসাফ্ফা শাখার সভাপতি আলহাজ্ব আলী জামাল,সহ অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,সহ আপ‍্যায়ন সম্পাদক আলহাজ্ব নাসিরউদ্দিন, সহ আপ‍্যায়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, সহ আপ‍্যায়ন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজিম উদ্দিন, উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, উপদেষ্টা ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব মোঃ উসমান আলী, উপদেষ্টা ও বিশিষ্ট ব‍্যবসায়ী আলহাজ্ব আবুল বশর, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মফজ্জল আহমদ সওঃ, উপদেষ্টা আ.ন.বদরুদ্দিন, উপদেষ্টা আলহাজ্ব উসমান তালুকদার বিশিষ্ট ব‍্যবসায়ী মোঃ খোরশেদ তালুকদার, মোহাম্মদ নজরুলসহ বিভিন্ন শাখা এবং সংগঠন হতে আগত নেতৃবৃন্দ।

কুরআন তেলাওয়াত ও নাত পরিবেশন করেন – মাওলানা রহমত আলী, মাওলানা আলমগীর হোসাইন আলকাদেরী ও মুহাম্মদ আব্দুল্লাহ্ আল রোমান।

মিলাদুন্নবী সা: উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় পরিষদের ধর্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল গফুর নোমানি ও হাফেজ মাওঃ মনিরুজ্জামান আলকাদেরী।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবী শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ সভাপতি মোঃ কফিল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, সহ সাধারন সম্পাদক মোঃ এসকান্দর মির্জা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলুসহ কমিটির সম্মানিত সম্পাদক ও সদস্যবৃন্দ।

 

সর্বশেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোঃ আতাউর রহমান আলকাদেরী এবং মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম আনসারী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর