বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষা অনুযায়ী জ্ঞান প্রচার, সত্যের পক্ষে অবস্থান এবং মিথ্যা ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য।

তিনি বলেন, মহানবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসারে যদি সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার করা যায়, তাহলে এটি মানবতার কল্যাণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে সে দেশের ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘মহানবী (সা.) এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব।’

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে সোশ্যাল মিডিয়া জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। তবে মাধ্যমের অপব্যবহার সমাজে অশ্লীলতা, ভ্রান্ত মতবাদ ও গুজব ছড়ানো এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।

পাকিস্তানের ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সেদেশের দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের রাষ্ট্রপতির ধর্মবিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদ্দিক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান ও মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীব বক্তব্য দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর