বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা ও মার্কিন ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

একই দিনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মনোনয়ন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত এবং সের্গেই গরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তবে এই তিনটি মনোনয়নই মার্কিন সিনেটের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা ব্রেন্ট ক্রিস্টেনসেনের ব্যক্তিগত তথ্য অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও, কর্মজীবনের শুরুর দিকে তিনি স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে ‘বাংলাদেশ কান্ট্রি অফিসার’ হিসেবে কাজ করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাগত জীবনে পালন করেছেন নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মধ্যে রয়েছে—

  • স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোতে আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯)।
  • হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সাবকমিটির পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬)।
  • উত্তর কোরিয়া নীতির জন্য বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী।
  • ইস্ট এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্স ব্যুরোর সাইবার কোঅর্ডিনেটর।
  • ম্যানিলায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক ডেপুটি কাউন্সিলর।
  • সান সালভাদরে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর।
  • রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা।
  • ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল।

২০২৪ সালে পিটার হাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ঢাকার মার্কিন দূতাবাসে কোনো রাষ্ট্রদূত ছিল না। তখন থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্সরা এই দায়িত্ব পালন করে আসছিলেন। গত জানুয়ারি থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন এই পদে রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর