সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজায় অনাহারে ১১৯ শিশুসহ ৩১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে সেখানে আরও ১০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সেখানে অনাহারে মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ১১৯ জনই শিশু।

জাতিসংঘের কর্মকর্তা এবং সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে, গাজায় দুর্ভিক্ষ এখন চরম বাস্তবতা। ইসরায়েলের অবরোধ এবং বোমাবর্ষণের ফলে প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে এবং শিশুরা ক্রমশ ক্ষুধায় মারা যাচ্ছে।

বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য এবং মৃত্যুর মুখোমুখি বলে উল্লেখ করেছেন মুসুয়া। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। গাজার কেউই ক্ষুধা থেকে নিস্তার পাচ্ছে না।

তিনি আরও বলেন, পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে আছে যার মধ্যে ৪৩ হাজারেরও বেশি আগামী কয়েক মাসে মৃত্যু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মসুয়া বলেন, এই দুর্ভিক্ষ খরা বা কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি। এটি মানবসৃষ্ট একটি বিপর্যয়। এটি একটি সংঘাতের ফলাফল যা ব্যাপক বেসামরিক মৃত্যু, আঘাত, ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর