সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গাকৃবিতে কর্মবিরতি ও মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কর্মবিরতি, প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিশেষ দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভাকক্ষে প্রো-ভিসি, ট্রেজারার, সকল ডিন, গ্রেড-১ অধ্যাপক ও পরিচালকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়, হাইস্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীগণ নানান প্ল্যাকার্ডে ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের বিপক্ষে স্লোগান দেন। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনার শুরুতে ভাইস-চ্যান্সেলর সাম্প্রতিক সময়ে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে শহীদ হওয়া সকল মুসলিম শিশু ও নর-নারীর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন। সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, ইসরাইল যে বর্বরোচিত হামলার মাধ্যমে আমাদের নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যা করছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন বলেও উপাচার্য গভীর ক্ষোভ প্রকাশ করেন। বক্তৃতায় উপাচার্য মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এ গণহত্যার বিচার নিশ্চিতপূর্বক ইসরাইলের সকল পণ্য বয়কট ও তাদের দোসরদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এ সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে তাদের আর্থিক সাহায্য করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ আহ্বান জানান। সংগৃহীত অর্থ বাংলাদেশ সরকারের সহায়তায় বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে পাঠানো হবে বলেও উপাচার্য আলোচনায় উল্লেখ করেন। মানববন্ধনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার ও শিক্ষার্থীবৃন্দ ফিলিস্তিনের পক্ষে বক্তব্য প্রদান করেন। এ দিকে ফিলিস্তিনিদের জন্য বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর