সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠান ও একজন আবাসিক গ্রাহককে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি স্পটে ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ২৫০ মিটার পাইপ ও ২টি বুস্টার অপসারন করে বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়। এছাড়া ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করায় ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা এবং একজন আবাসিক গ্রহককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, সহকারী ব্যবস্থাপক সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ সোহেল রানা, জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর