সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ ভিজিটর
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া মাহফিল হয়েছে। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়াপূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেইউজি’র সভাপতি দেলোয়ার হোসেন।  সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলেম দ্বীন মুফতি নাসির উদ্দিন খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল,গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাংবাদিক শেখ আজিজুল হক, অধ্যাপক শামসুল হুদা লিটন, , প্রিন্সিপাল হুমায়ুন কবীর, এস এম হাবিবুর রহমান হাবিব,ইসলামি ছাত্র শিবির মহানগরের প্রচার সম্পাদক হায়দার আলী প্রমুখ। শেষে রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মহানগরের নীলের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমাম হাসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর