সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে ইয়ুথ লিডারশীপ সেন্টারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬ ভিজিটর
????????????????????????????????????

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদের নেতৃত্বে ০৪ সদস্যের প্রতিনিধি দলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে আজ ১০ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের পক্ষে তাদের বিভিন্ন কার্যক্রম ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী বেকার শিক্ষার্থী ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, “আমরা আপনাদের যে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখতে পেলাম তাতে বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে।” তিনি বলেন, “এ মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।”

ভাইস-চ্যান্সেলর মহোদয় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সাথে BYLC&NU নামে একটি আলাদা সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই BYLC&NU প্রজেক্টের সফলতার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর