সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে বনাঞ্চল জবরদখলকারীদের উচ্ছেদের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৫ ভিজিটর

গাজীপুর  প্রতিনিধি : বন ও জলবায়ূ রক্ষায় গাজীপুরের বনাঞ্চল অবৈধ দখলদারমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও অবৈধ করাতকল ১৫ দিনের মধ্যে বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ঢাকা বনবিভাগের অধিনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোছাদ্দেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, এনামুল হক, এস এম কামাল প্রমূখ। এতে সংগঠনের কর্মীরা ছাড়াও স্থানীয় আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সরকারী বনাঞ্চল একশ্রেণীর বনদস্যূ দখল করে অবৈধভাবে নানা স্থাপনা, কলকারখানা গড়ে তুলছে। এতে একদিকে বনভূমি উজার হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ূর উপর বিরূপ প্রভাব পড়ছে। এ দখলকার্যে বনবিভাগের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে। এছাড়া সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ করাতকল। এসব করাতকলে বনের গাছ চেরাই করে কাঠ পাচার করা হয় । বক্তারা জানান, দখলকৃত বনভূমি দখলমুক্ত ও অবৈধ করাতকল উচ্ছেদের দাবীতে সম্প্রতি গাজীপুর পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক মেহেদী হাসান উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টদের প্রতি জবরদখল উচ্ছেদে রুলনিশি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
বক্তারা আরো বলেন, গাজীপুর জেলায় জবরদখলকারীরা বন অধিদপ্তরের ঢাকা বনবিভাগ ও বন্যপ্রাণী বিভাগের নিয়ন্ত্রনাধীন ৬ হাজার ৮৬ দশমিক ৮৪ একর সংরক্ষিত বনভূমি ইতোমধ্যে দখল করে উজার করেছে। দখলকৃত এসব জায়গায় কলকারখানা, দোকানপাট, কটেজ, রিসোর্ট, ঘরবাড়ীসহ নানা স্থাপনা নির্মাণ করেছে। বনবিভাগ ৬৭ দফায় মোট ৬ হাজার ১২৮ দশমিক ১৯ একর সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনে উচ্ছেদ প্রস্তাব প্রেরন করলেও দৃশ্যমান কোন ব্যবস্থা তারা নেয়নি। ফলে জবরদখলকারীরা প্রতিনিয়ত বন উজার বৃদ্ধি করছে। এতে গাজীপুরের ঐতিহ্যবাহী বনাঞ্চল উজার,জীববৈচিত্র বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সংকটে রয়েছে উদ্ভিদ, প্রানী ও অনুজীব জগত। এছাড়াও নষ্ট হচ্ছে এ অঞ্চলের পরিবেশের ভারসাম্য, ঘটছে জলবায়ূর পরিবর্তন। তাই বনভূমি রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর