মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার : ডা. জুবাইদা চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ মাভাবিপ্রবির ৬ উদ্ভাবনী প্রকল্প ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা

বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাইরের অপরাধীরা যাতে ঢাকায় এসে কোনো ধরনের অপরাধ সংঘটিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি আজ সোমবার ঢাকায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আবাসিক হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

কমিশনার ডিএমপি এলাকায় মাদক, চোরাকারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল, চেকপোস্ট বৃদ্ধি ও সাদাপোশাকে অভিযান পরিচালনাসহ চারদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন। এ ছাড়া পল্লবী ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করতে বলেন। ডিএমপির গুরুত্বপূর্ণ এলাকাসমূহে সিসিটিভি স্থাপন করে সেন্ট্রাল ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার নির্দেশ দেন তিনি।

কমিশনার অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং ডিউটির কোনো ঘাটতি না থাকে। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ শামসুল হক, সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী কমিশনার ও ডিএমপির সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর