মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ চরিত্রের বিচার হওয়া উচিত মানুষের কাজ, সততা ও আচরণ দিয়ে রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’-এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান মামার বাড়ি বেড়াতে নদীতে নিখোঁজ ছাত্রের ম-রদেহ উদ্ধার গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত আগামী বছরের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেবে বিমান : বিমান প্রতিমন্ত্রী জুলাই শহীদ সাংবাদিকদের সম্মাননা, পরিবারকে ১ লাখ সম্মাননা ও ক্রেস্ট প্রদান

জুলাই শহীদ সাংবাদিকদের সম্মাননা, পরিবারকে ১ লাখ সম্মাননা ও ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জুলাই শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে এক লাখ করে টাকা ও ক্রেস্ট দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল-এনইসি। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে এসব তুলে দেওয়া হয়।

এনইসির জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছি‌লেন স্থানীয় সরকার, প‌ল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈ‌নিক যুগান্তর সম্পাদক, ক‌বি ও গ‌বেষক আবদুল হাই শিকদা‌রের সম্পাদনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সা‌বেক প্রেস সেক্রেটা‌রি মারুফ কামাল খান সো‌হেল।

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সি‌লের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান ব‌লে‌ন, ‘আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই শহীদেরা এই অল্প বয়সের জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না; আমি আমার নির্বাসনজীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজেই এদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

তিনি আরো বলেন, ‘যত দিন ন্যাশনাল এডিটরস কাউন্সি‌ল থাকবে, তত দিন আমরা শহীদ পরিবারের পাশে থাকব।’

আমার দেশ সম্পাদক ব‌লেন, ‘একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসেবে তোষা‌মোদ ও তোষামোদি পছন্দ করি। অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে, ন্যাশনাল এডিটরস কাউন্সিল এই তোষাম‌দি‌তে বিশ্বাস করে না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর