রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

নির্বাচনী নিরাপত্তায় গাজীপুরে অভিযানে নেমেছে যৌথবাহিনী

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরেও শনিবার (১০ জানুয়ারি) থেকে মাঠে অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ যৌথ বাহিনী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, মূল তিনটি লক্ষ্য নিয়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ তিনটির মধ্যে একটি হলো-অবৈধ অস্ত্র উদ্ধার করা। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। অপরগুলোহলো-চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা। নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে।

ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনাসদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

গাজীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা লক্ষ্য করা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর