সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে বাসন থানাধীন মোগড়খাল যোগীতলা দক্ষিণপাড়া এলাকার বায়তুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, এনসিপির গাজীপুর মহানগর শাখা কমিটির সদস্য হাবিব চৌধুরী বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুখসানা দম্পতির সন্তান।

 

তারা জানান, হাবিব চৌধুরী তার নিজের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেল বিক্রি করা জন্য “বিক্রয় ডট কম” অনলাইনে বিজ্ঞাপন দেন। এ সূত্র ধরে মোটরসাইকেল কেনার কথা বলে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার সকালে তারা মোগড়খাল এলাকায় এসে হাবিব চৌধুরীর মোটরসাইকেলটি দেখতে আসে। প্রায় ঘণ্টাব্যাপী তারা নানাভাবে মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করে। এসময় ট্রায়াল ড্রাইভের কথা বলে মোটরসাইকেলটির উপরে বসে স্টার্ট দেয় যুবকরা। এসময় কোন কিছু বুঝে উঠার আগে যুবকদের একজন আগ্নেয়াস্ত্র বের করে হাবিব চৌধুরীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে থাকে। তবে গুলিটি তার শরীরে লাগেনি। ভুক্তভোগী পিছু ধাওয়া করলেও যুবকদের আটক করা সম্ভব হয় নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে

 

ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে দুই যুবক আমার সঙ্গে দেখা করে। পরে টেস্ট ড্রাইভ করার কথা বলে একজন উঠে পড়েন অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ট্র্যাপ সাজিয়ে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহিদ হতেন। শহিদ হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক হাবিব চৌধুরীকেও একইভাবে গুলি করা হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং এর নির্দেশদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর