রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ ভিজিটর

কালিগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।
বিশেষ অতিথি গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ সাইদুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কামড়া মাশক ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া।
উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আহসান মুজাহিদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চান্দুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসেন, বাঘুন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তৈয়বুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আবু হানিফা, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পুবাইল থানা আমির মো. আশরাফ আলী কাজল, উপজেলা আমির হাজী মো. আফতাব উদ্দিন, সাবেক আমির মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা প্রধান, মসজিদের খতিব ও ইমাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর