শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

৪২ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী খায়রুল হাসানের গনসংযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ (কালিগঞ্জ-পূবাইল) সংসদীয় আসনের আওতাধীন গাজীপুর সিটির ৪২নং ওয়ার্ডের করমতলা, তালটিয়া এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে উক্ত এলাকায় গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মাঝে জামায়াত সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সব দল দেখা শেষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিবো বলতেও শোনা যায়। শিশু-কিশোর, তরুণ যুবকরা জামায়াত প্রার্থীর বক্তব্যে ইতিবাচক সাড়া দেন।

এসময় মো. খায়রুল হাসান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করে অত্র এলাকায় ন্যায়, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলের দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

গণসংযোগকালে পূবাইল থানা নায়েবে আমীর এ্যাডভোকেট শামীম মৃধা, ৪২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি কাওসার সরকার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর