রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোববার  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজিজুল হক।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট। প্রভাষক বসির উদ্দিন বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা বর্তমান সময়ে দেশের জন্য অপরিহার্য। জসিম উদ্দিন ভাট যোগ করেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা আরও উল্লেখ করেন, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদির মৃত্যু এবং খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা, যা ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জ্বলন্ত দৃষ্টান্ত। দোয়া পরিচালনা করেন মাওলানা আলামীন সিদ্দিকী। অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তিময় জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর